সমাজ

আইভি লিগ ইউপেন থেকে স্নাতক সম্পন্ন করলেন নিশাত তাসনিন

শেয়ার করুন:

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন চলছে আনন্দঘন সমাবর্তন অনুষ্ঠান। আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। অন্যান্য বছরের মতো এবারও বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান পেনসিলভেনিয়ায় বসবাসরত শিক্ষার্থীগণ তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনের সাক্ষি হয়েছেন। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো কমিউনিটির জন্য গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।

আমাদের সকলের প্রিয়, স্নেহের এবং বিটিএসপির সম্মানিত সদস্য এমডি হাফিজার রহমান ও শাপলা আক্তার-এর কন্যা নিশাত তাসনিন সম্প্রতি অত্যন্ত সম্মানের সঙ্গে আইভি লিগের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া (UPenn) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

তিনি জীববিজ্ঞান (Biology) বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তার এই অসাধারণ অর্জন নিঃসন্দেহে পরিবার, স্বজন এবং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত।

নিশাতের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা এবং স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়। দীর্ঘ পথচলার প্রতিটি ধাপ অতিক্রম করে আজ তিনি যে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।

আইভি লিগের মতো বিশ্বখ্যাত ও মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা শুধু একজন শিক্ষার্থীর সাফল্য নয়, এটি একটি পরিবারের ত্যাগ, ভালোবাসা ও মূল্যবোধেরও উজ্জ্বল প্রতিফলন। নিশাতের এই কৃতিত্ব তার মেধা, আত্মবিশ্বাস এবং পারিবারিক শিক্ষার সুন্দর বহিঃপ্রকাশ।

ভবিষ্যতে নিশাত তাসনিন তার অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধ দিয়ে সমাজ, দেশ এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তার এই পথচলা নতুন প্রজন্মের জন্য সাহস, প্রেরণা ও স্বপ্ন দেখার অনন্য উদাহরণ হয়ে থাকবে।

এই গর্বিত অর্জনে তার বাবা এমডি হাফিজার রহমান, মা শাপলা আক্তার সহ পুরো পরিবারকে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানানো হয়েছে।

নিশাত তাসনিনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সাফল্য ও সুখময় জীবন কামনা করি। তার এই অর্জন আরও বহু তরুণ-তরুণীর স্বপ্নপূরণের পথে আলোকবর্তিকা হয়ে থাকুক।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *