কবিতা সাহিত্য

ঘুড়ির মতো সম্পর্ক ও অন্যান্য || বন্দিশ ঘোষ

শেয়ার করুন:

১.
আমি চুপ থাকি—
যাতে পৃথিবীটা ভেঙে না পড়ে…

 

২.
হাতে ধরা ফুল
উপহার

হাতটা ধরে রাখা
ভরসা…

 

৩.
আমাদের সম্পর্কটা
একটা ঘুড়ির মতো ছিল—

সুতোটা
কার হাতে ছিল,
শেষ পর্যন্ত
কেউই জানল না…

 

৪.
বৃষ্টিরও একটা অভিমান আছে—

যাদের জন্য নামে
তারা বেশিরভাগই
ছাতা নিয়ে বের হয়…

 

৫.
রথ ফিরছে
আকাশও কাঁদছে…

একটি শিশু
দুই হাত বাড়িয়ে
বৃষ্টি ধরে—

প্রসাদ
হয়তো এভাবেও মেলে…

 

৬.
রথ ফিরলো
দেবতা ফিরলেন

মেলার আলো নিভলো

শহর
আবার নিজের মতো…

 

৭.
রাত যত গভীর হয়
তত কিছু শব্দ জেগে ওঠে—
যেগুলো দিনে কেউ উচ্চারণ করতে পারে না…

 

৮.
ভাতের দানাগুলো
আলাদা আলাদা থাকে—

তবু আমরা ভুলে যাই
ওরা একসাথে ফুটেছিল…


বন্দিশ ঘোষ। কবি। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *