বর্ণাঢ্য আয়োজনে বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুলের হীরক জয়ন্তী উদযাপন
তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা, নতুন অ্যালামনাই কমিটি ঘোষণা বর্ণাঢ্য আয়োজন, স্মৃতিচারণ আর আবেগঘন পুনর্মিলনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুলের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরক জয়ন্তী উৎসব। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন স্কুলের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ব্যাচের তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। বাড্ডার ৩০০ ফিট সড়কসংলগ্ন […]

