গল্প সাহিত্য

কোনো ট্রেন ফিরে আসে না || রিমি রুম্মান

আমরা ছোটবেলায় দাদাবাড়ি যেতাম ট্রেনে। শহর থেকে গ্রামে। ভিড় ঠেলে ওঠার পর আব্বা চারপাশে চোখ বোলাতেন। অনুসন্ধানি দৃষ্টি। কোথাও আমাদের বসানোর জন‍্য একটু জায়গা পাওয়া যায় কিনা। তারপর কাউকে বিনয়ের সঙ্গে বলতেন, ‘ভাই, আমার মেয়েটাকে একটু বসার জায়গা দেবেন? ছোট মানুষ ‘। ছোট হতে পারি, কিন্তু আমার আত্মসম্মানবোধ ছিল প্রবল। বিরক্ত হতাম। লজ্জিতও। কেনো যে […]

গল্প সাহিত্য

নৈকট্য, দূর ও সম্পর্কের সুর || রিমি রুম্মান

২৬ বছর পর তুলির সঙ্গে আবার দেখা। একসময় আমরা থাকতাম মুখোমুখি দুটি বাড়িতে। আমাদের ‘রব মন্জিল’ আর ওদের ‘আলমগীর হাউজ’। মাঝখান দিয়ে চলে গেছে একটি পিচঢালা সড়ক। সারাক্ষণ রিকশা, গাড়ি আর ট্রাকের চলাচলে মুখর থাকত চারপাশ। সেই কোলাহলের মধ্যেই কেটেছে আমাদের শৈশব আর কৈশোর। একসঙ্গে হাসি, খেলা, মান-অভিমান, ছোটখাটো ঝগড়া, আবার মুহূর্তেই মিল, সব মিলিয়ে […]

গল্প প্রবন্ধ সাহিত্য

মাদাম তুসো মিউজিয়ামে মার্ডারারের সঙ্গে || রিমি রুম্মান

লন্ডনের মাদাম তুসো যাদুঘরে সেলিব্রেটিদের অর্থাৎ ঐতিহাসিক, রাজনৈতিক ও রাজকীয় ব্যক্তিত্ব, ক্রীড়াবিদদের জীবন্ত মোমের মূর্তি প্রদর্শিত হয় বলে জানতাম। কিন্তু খ্যাতনামা খুনী ব্যক্তিদের কিংবা ইতিহাসের অংশ হয়েছে এমন মানুষের মূর্তিও সযত্নে রক্ষিত আছে, জানা ছিল না। রুথ এলিসের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে তাকে জানার চেষ্টা করছিলাম। তিনি ছিলেন যুক্তরাজ্যে ফাঁসি কার্যকর হওয়া সর্বশেষ নারী। ১৯৫৫ […]

খেলা

রকফেলার সেন্টারে এক সাবেক খেলোয়াড় ।। রিমি রুম্মান

দীর্ঘ লাইন, কড়া নিরাপত্তা আর অগণিত ফুটবলপ্রেমীর ভিড় পেরিয়ে বান্ধবীর সৌজন্যে ম্যানহাটনের রকফেলার সেন্টারে হাজারো মানুষের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সুযোগ হলো। এটি শুধু একটি ম্যাচ উপভোগ করার অভিজ্ঞতা ছিল না, বরং ছিল ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে এক বৈশ্বিক উৎসবে শামিল হওয়ার এক অনন্য মুহূর্ত। খেলা দেখতে দেখতে মনে হয়েছে, ফুটবল কেবল একটি খেলা […]

সাহিত্য

আকাশ দেখার অসুখ || রিমি রুম্মান

প্রতিদিনের মতো প্রত্যূষে ঘুম ভেঙে ঝটপট তৈরি হয়ে নিচ্ছিলাম। সময়মতো অফিসে পৌঁছানো আমার পুরনো স্বভাব। সাত মিনিটে সকালের নাস্তা সেরে দৌড়ে গাড়ি স্টার্ট দিতে হবে। মা নাস্তা নিয়ে বসে থাকেন দিনশুরুর এই সময়টায়। এইসময় আমাদের মা-মেয়ে’র টুকটাক প্রয়োজনীয় কথা হয়। কাজ শেষে ফেরার পথে কী কী বাজার-সদাই আনতে হবে, মা সেইসব আওড়াতে থাকেন পর্যায়ক্রমে। দেশে […]