স্মৃতির ভিতর বহু সৌন্দর্যের বিকিরণ : মরিয়ম বেগম সুরমার সঙ্গে সন্ধ্যায় সন্ধ্যায় আলাপ || এমদাদ রহমান
‘ক্যাচার ইন দ্য রাই’ উপন্যাসের হোল্ডেন কোলফিল্ড ভাবছিল—ন্যুইয়র্কের সেন্ট্রাল পার্কের লেগুনের হাঁসগুলো শীতকালে কোথায় যায়! মনে পড়ছিল যখন প্রশ্নটি করছিলাম সেই মুহূর্তে—আপনার জন্মস্থান কোথায়? উত্তরটি আমাদের জন্য নস্টালজিক—‘আমি মরিয়ম বেগম সুরমা, আমি একজন কণ্ঠশিল্পী। সিলেট নগরীর তোপখানা এলাকায় আমার জন্ম।’ আমাদের কেন যেন মনে পড়ে যাচ্ছিল সেই গানটির কথা—সুরমা নদীর গাংচিল আমি শূইন্যে দিলাম উড়া…লেগুনের […]
