ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলিতে আহত অন্তত ৬
ডেলাওয়্যারের নিউয়ার্কে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলির ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ইস্ট মেইন স্ট্রিটের ১০০ ব্লকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গণগুলির ঘটনা ঘটেছে—এমন খবর পাওয়ার পর কর্মকর্তারা সেখানে ছুটে যান। পুলিশ […]

