ফিলাডেলফিয়ার গৃহহীন আর নেশাগ্রস্ত মানুষের কথা ।। আবদুল হামিদ মাহবুব
আমি বাংলাদেশের মানুষ। আমার একমাত্র সন্তান টেম্পল ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। সেই সুবাদে আমাকে যুক্তরাষ্ট্র আসতে হয়। আমার থাকা হয় ছেলের সাথেই, ফিলাডেলফিয়া শহরে। বাংলাদেশে আমি একজন পেশাদার সাংবাদিক ছিলাম। ৪৪ বছর সাংবাদিকতা করেছি। বর্তমানে রিপোটিং পেশা থেকে অবসর নিয়েছি। তবে দেশের সংবাদপত্রে মাঝেমধ্যে কলাম লিখি। সেই কারণে এই লেখার অবতারণা। আমার প্রথমবার যুক্তরাষ্ট্র সফর ছিল […]
