চিন্তা ও অন্যান্য কবিতা || এমরান হাসান
স্পর্শ দ্যাখো—আকাশ পোড়াই। হাতের প্রকোষ্ঠে রাখি নিখুঁত জলরঙ। কপালের লাল কাপড়ে উড়ুক নিসর্গের দাম্ভিক মহাকাব্য নিয়তিতে স্পর্শ বেঁধে এইবেলা কারুকায় নামুক বখাটে পুরুষ। কণ্ঠে আকুলতা ঝোলাক কিশোরী তার মায়াবীতে লোকারণ্যের আড়াল জানুক এইসব ভাবনা-বৈভব। দারুণ ধুসর পালক উড়িয়ে আসে মৃত্যু বৈঠকে ঠকে যাওয়া তাসের গল্পে জমাট বরফের খোলস ডাকে আয়…আয়… মরমে নিষিদ্ধ যখন সকল সত্য […]

