তীব্র তাপপ্রবাহে ম্যানহাটনে ক্যাবচালকের মৃত্যু : সতর্ক থাকার আহ্বান
নিউইয়র্ক থেকে : তীব্র গরম, দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ আর জীবিকার নিরন্তর সংগ্রাম—এই বাস্তবতার মধ্যেই প্রতিদিন রাস্তায় নামেন হাজারো ট্যাক্সি ও রাইড-শেয়ার চালক। কিন্তু সেই সংগ্রামের পথেই এবার ঝরে গেল আরেকটি প্রাণ। ম্যানহাটনে পার্ক করা নিজের ইয়েলো ক্যাবের ভেতরে এক চালকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিউইয়র্কের ট্যাক্সিচালক কমিউনিটিতে। সহকর্মীরা প্রাথমিকভাবে তাকে কুলিবালি (Coulibaly) […]

