কেপ ভার্দে : ছোট্ট একটি দেশ, বিশাল এক হৃদয়ের গল্প
জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি। নেই বিশ্ব ফুটবলের কোনো বড় ইতিহাস, নেই তারকাখচিত স্কোয়াড। কিন্তু আছে অদম্য সাহস, অসীম আত্মবিশ্বাস আর দেশের জন্য বুকভরা ভালোবাসা। শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নেমে কেপ ভার্দের ফুটবলাররা যেন নিজেদের জীবনের সেরা লড়াইটাই লড়লেন। পুরো দল রক্ষণে ছিল একেকটি দুর্গের মতো, আর গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ছিলেন এক অবিচল প্রহরী—গোলরক্ষক […]

