রাজনীতি

যুক্তরাষ্ট্রে আপাতত থাকতে পারবেন সালভাদরের টিপিএসধারীরা, বৈধভাবে কাজ অনিশ্চিত

সালভাদরের প্রায় ২ লাখ অভিবাসীর যুক্তরাষ্ট্রে সাময়িক সুরক্ষিত অবস্থান বা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মুখে বুধবার পর্যন্ত ট্রাম্প প্রশাসন এ সুরক্ষা বাতিল করবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে অভিবাসন আইনজীবীরা বলছেন, আপাতত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি থাকলেও অনেক টিপিএসধারীর কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। […]