সাহিত্য

এক বাঙালি মেয়ের উড়ান || আবদুল হামিদ মাহবুব

কয়েক বছর আগে একদিন আমার বাসায় এসেছিলেন দেশের জনপ্রিয় লেখক আনিসুল হক ও তাঁর সহধর্মিণী মেরিনা ইয়াসমিন। কয়েক ঘণ্টা গল্প হয়েছিল। কিন্তু তখন জানতাম না, তাঁদের একটি মেয়ে আছে। আর সেই মেয়েটি একদিন এমন একটি অর্জনের সামনে দাঁড়াবে। মেয়েটির নাম পদ্য পারমিতা। সংক্ষেপে পি. পারমিতা। বাংলাদেশের মেয়ে। এখন থাকেন আমেরিকায়। সেখানেই লিখেছেন তাঁর প্রথম উপন্যাস। […]