দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে কনস্যুলেটের দুর্বলতা খতিয়ে দেখছে সংসদীয় কমিটি
মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের কোনো দুর্বলতা বা অবহেলা ছিল কি না, তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ঘটনায় কোনো গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানাতেও মন্ত্রণালয়কে বলা হয়েছে। রবিবার জাতীয় সংসদ ভবনে […]

