অর্থনীতির খবর রাজনীতি রাজনীতির খবর সংবাদ সমাজ

ল্যান্সডেল সিটিতে মন্টগোমারি কাউন্টি বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মন্টগোমারি কাউন্টি, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ল্যান্সডেল সিটিতে এক মনোরম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। মন্টগোমারি কাউন্টি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার-এর পরিচালনায় এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। […]