সমাজ

টেম্পল ইউনিভার্সিটি থেকে স্নাতক নামিরা প্রধানিয়া

শেয়ার করুন:

আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী নামিরা প্রধানিয়া সম্প্রতি সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ টেম্পল ইউনিভার্সিটি (Temple University) থেকে ক্রিমিনাল জাস্টিস (Criminal Justice) বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) সম্পন্ন করেছেন।

তিনি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব আশরাফুর রহমান প্রধানিয়া ও সেলিনা প্রধানিয়া-এর গর্বিত সন্তান। নামিরার এই গৌরবময় অর্জন তার অধ্যবসায়, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল প্রতিফলন।

শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলককে আরও গৌরবান্বিত করেছে তার আরেকটি বিশেষ অর্জন। সমাবর্তন অনুষ্ঠানে ছাত্রদের প্রতিনিধি (Student Representative) হিসাবে সকল স্নাতক, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উদ্দেশ্যে নামিরা সমাবর্তন ভাষণ প্রদান করেন। নামিরার বক্তব্য ছিল অত্যন্ত গোছানো, শক্তিশালী, অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী। তার বক্তব্যে উঠে আসে অভিবাসী সম্প্রদায়ের নিরাপোষ অধ্যবসায়, স্বপ্ন, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ইতিবাচক পরিবর্তনের আহ্বান—যা উপস্থিত সবাইকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে।

এই পরিবেশনা শুধু তার পরিবারের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের বিষয় হয়ে উঠেছে। উচ্চশিক্ষার এই অর্জন নিঃসন্দেহে তার মেধা, যোগ্যতা ও উজ্জ্বল ভবিষ্যতের নিয়ামক।

আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে নামিরা প্রধানিয়া তার মেধা, দক্ষতা ও নেতৃত্বগুণ দিয়ে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠবেন।

এই গর্বিত অর্জনে তার বাবা আশরাফুর রহমান প্রধানিয়া, মা সেলিনা প্রধানিয়া এবং পুরো পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমরা নামিরা প্রধানিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধ জীবন কামনা করি।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *