বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি, পেনসিলভেনিয়া (ইনক.)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে হোসেন আহমদ নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যের এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আগামী দিনে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে বলে সংশ্লিষ্ট সকলে আশা করছেন।

নবনির্বাচিত এই কমিটির প্রতি ফিলাডেলফিয়াবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিক ও সাংস্কৃতিক সম্মিলনগুলোতে।
আশরাফুল ইসলাম আরিফ



