প্রবাসী বাংলাদেশিদের জন্য সুসংবাদ। মোবাইল বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ১২ মে ২০২৬ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউ জার্সির আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি হেডকোয়ার্টার (১৩২ নর্থ ফ্লোরিডা এভিনিউ)-এ অবস্থান করে বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করবেন।
এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা নিম্নলিখিত সেবাসমূহ গ্রহণ করতে পারবেন :
* ই-পাসপোর্ট আবেদন
* নো ভিসা রিকোয়ার্ড (NVR) আবেদন
* পুলিশ ক্লিয়ারেন্স আবেদনপত্র সত্যায়ন
* পাওয়ার অব অ্যাটর্নি
* দ্বৈত নাগরিকত্ব সনদ (অনলাইনে আবেদন আবশ্যক)
* বিভিন্ন সনদের কাগজপত্র সত্যায়ন সহ অন্যান্য প্রয়োজনীয় সেবা
সেবা গ্রহণে আগ্রহীদের নির্ধারিত দিন, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম আরিফ



