ওমানে চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
ওমানের রাজধানী মাস্কাটের মুলাদ্দা এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় চট্টগ্রামের চার সহোদর প্রবাসী বাংলাদেশি ভাই—রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ—মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, চার ভাইয়ের মধ্যে একজনের বিয়ের তারিখ ঠিক হয়েছিল। দেশে ফেরার টিকিটও ছিল নিশ্চিত। বিয়ের কেনাকাটার জন্য একসঙ্গে বের হয়ে আর ঘরে ফেরা হলো না তাদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে গ্যাস বা এসি লিকেজের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আর মাত্র দুই দিন পরই তাদের দেশে ফেরার কথা ছিল, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন ছিল চোখে। অথচ সেই ঘরেই এখন নেমে এসেছে শোকের অন্ধকার। একজন মা হারালেন তাঁর বুকের চার টুকরো ধন।
এই ঘটনায় দেশে-বিদেশে গভীর শোক নেমে এসেছে। মহান আল্লাহর কাছে সকলেরই সম্মিলিতভাবে একই প্রার্থনা, তিনি যেন চার ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশরাফুল ইসলাম আরিফ



