অর্থনীতির খবর

বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর নয়া আউটলেট

শেয়ার করুন:

ইস্ট নরিটন, পেনসিলভেনিয়া : গত বুধবার (৩ জুন, ২০২৬) পেনসিলভেনিয়ার ইস্ট নরিটন, নরিসটাউনে বাংলাদেশি মালিকানাধীন হালাল রেস্টুরেন্ট “আল-শামস ১১”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই রেস্টুরেন্টটি বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের আরেকটি উজ্জ্বল সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

রেস্টুরেন্টটির ঠিকানা :
Al-Shams 11
2953 Swede Road
East Norriton, PA 19401

“আল-শামস” একটি সুপরিচিত বাংলাদেশি মালিকানাধীন চেইন হালাল রেস্টুরেন্ট। বেসাপ (BESAP)-এর সভাপতি স্বরন খান ও মনি খানের নেতৃত্বে বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে ইতোমধ্যে সফলভাবে ১০টি শাখা পরিচালিত হচ্ছে। নব উদ্বোধিত “আল-শামস ১১” তাদের ১১তম শাখা হিসেবে যাত্রা শুরু করলো।

নতুন এই শাখার যৌথ মালিকানায় রয়েছেন বেসাপের সভাপতি ও “টার্কি বেরি হালাল রেস্টুরেন্ট”-এর স্বত্বাধিকারী স্বরন খান ও মনি খান। এছাড়াও বেসাপের সহকারী প্রচার সম্পাদক ইব্রাহীম খান এবং আলী হায়দার এই শাখার যৌথ মালিক হিসেবে যুক্ত রয়েছেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিক তত্ত্বাবধানে রেস্টুরেন্টটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিরা রেস্টুরেন্টটির মনোরম পরিবেশ, আন্তরিক আতিথেয়তা এবং সুস্বাদু মধ্যপ্রাচ্য ও হালাল খাবারের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশি কমিউনিটির জন্য এটি শুধু একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন নয়; বরং প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের অগ্রযাত্রা, পরিশ্রম ও সাফল্যের আরেকটি অনন্য উদাহরণ।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে “আল-শামস ১১”-র সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

ওয়াও, কী দারুণ এক গ্র্যান্ড ওপেনিং! ইস্ট নরিটন, নরিস টাউনশিপে নতুন এই রেস্টুরেন্টের যাত্রা শুরুতে কমিউনিটির ব্যাপক সমর্থন সত্যিই ছিল অনুপ্রেরণাদায়ক। সুস্বাদু খাবার, চমৎকার সেবা এবং আন্তরিক আতিথেয়তার মাধ্যমে “আল-শামস ১১” অল্প সময়েই এলাকাবাসীর প্রিয় গন্তব্য হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সুযোগ পেলে সবাইকে নতুন এই রেস্টুরেন্টে ঘুরে এসে তাদের বৈচিত্র্যময় হালাল ও মধ্যপ্রাচ্যের খাবারের স্বাদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *