সংবাদ

পেনসিলভেনিয়ায় হ্যান্ডহেল্ড ফোন নিষেধাজ্ঞা আইন

শেয়ার করুন:

পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র : বছরের ঠিক মাঝামাঝি ০৫ জুন ২০২৬ থেকে পেনসিলভেনিয়ায় চালু হচ্ছে নতুন হ্যান্ডহেল্ড ফোন নিষেধাজ্ঞা আইন — নিয়ম ভাঙলে ৫০ ডলার জরিমানা ধার্য করা হবে।

০৫ জুন ২০২৬ (শুক্রবার) থেকে পেনসিলভেনিয়ায় গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ব্যবহার বা ধরে রাখলে চালকদের ৫০ ডলার জরিমানার মুখোমুখি হতে হবে। রাজ্যের নতুন সড়ক নিরাপত্তা আইন “পল মিলার’স ল’ (Paul Miller’s Law)”-এর আওতায় এই বিধান কার্যকর হচ্ছে।

নতুন আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় কোনো চালক হাতে ধরা মোবাইল ফোন বা অনুরূপ যোগাযোগ ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এমনকি ট্রাফিক সিগন্যালে লাল বাতিতে অপেক্ষা করার সময় বা যানজটে আটকে থাকলেও হাতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ থাকবে।

পেনসিলভেনিয়া পরিবহন বিভাগের (PennDOT) সচিব মাইক ক্যারল বলেন, এই আইনের মূল উদ্দেশ্য জরিমানা আদায় নয়; বরং সড়ক দুর্ঘটনা কমানো এবং মানুষের জীবন রক্ষা করা।

আইনটির নামকরণ করা হয়েছে পল মিলারের স্মরণে, যিনি ২০১০ সালে একজন বিভ্রান্ত (distracted) চালকের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মা, আইলিন মিলার, প্রায় ১৫ বছর ধরে কঠোর সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের জন্য নিরলসভাবে প্রচারণা চালিয়ে আসেন। অবশেষে ২০২৪ সালের জুন মাসে গভর্নর জশ শাপিরো এই আইন স্বাক্ষরের মাধ্যমে কার্যকর করেন।

এই আইনের আওতায় নিষিদ্ধ ডিভাইসগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (PDA), বহনযোগ্য কম্পিউটার এবং অন্যান্য যোগাযোগ ডিভাইস।

তবে চালকরা ব্লুটুথ বা অন্যান্য হ্যান্ডস-ফ্রি প্রযুক্তি, গাড়িতে স্থাপিত GPS ডিভাইস ব্যবহার করতে পারবেন। এছাড়া জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে কল করার অনুমতিও থাকবে।

আইনটির সমর্থকদের মতে, সড়কে চালকদের মনোযোগ বিচ্যুতি কমানো, দুর্ঘটনা হ্রাস করা এবং অপ্রয়োজনীয় প্রাণহানি রোধ করাই এই আইনের প্রধান লক্ষ্য।

সচেতন থাকুন, নিরাপদে গাড়ি চালান। একটি ফোনকল বা বার্তা কখনোই একটি জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *