ফিলাডেলফিয়ায় বেসাপের ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল। টুর্নামেন্টে নিউইয়র্ক ব্ল্যাক টিম চ্যাম্পিয়ন, নিউইয়র্ক ব্লু টিম রানার-আপ হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক, শিক্ষা ও ক্রীড়াভিত্তিক সংগঠন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়া (BESAP)-এর উদ্যোগে গত শনিবার নর্থ ইস্ট, ফিলাডেলফিয়ার ব্র্যাডফোর্ড পার্ক (7500 Calvert Street, Philadelphia, PA 19152)-এ অনুষ্ঠিত হয়েছে “বেসাপ সামার ভলিবল টুর্নামেন্ট-২০২৬”।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে নিউইয়র্ক থেকে দুটি, আপার ডার্বি থেকে দুটি এবং উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া এলাকার স্থানীয় চারটি দল ছিল। দিনব্যাপী প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়রা অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব, দলগত সমন্বয় এবং প্রতিযোগিতামূলক দক্ষতার পরিচয় দেন।
ফাইনাল খেলায় নিউইয়র্ক ব্ল্যাক টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নিউইয়র্ক ব্লু টিম রানার-আপ হয়।

মূল প্রতিযোগিতার পাশাপাশি বেসাপ সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ভলিবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বেসাপ সদস্যদের প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয় মুকিত টিম এবং রানার-আপ স্বপন টিম।
আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি প্রজন্মের মধ্যে বন্ধন তৈরি করে, সৌহার্দ্য বৃদ্ধি করে এবং কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করে। এই ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের নির্বাহী কমিটি, স্বেচ্ছাসেবক, রেফারি এবং অন্যান্য আয়োজকরা নিরলস পরিশ্রম করেন।

কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থনের ফলে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শিক্ষা, ক্রীড়া, ঐক্য এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও দর্শকদের প্রতি আয়োজকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আশরাফুল ইসলাম আরিফ


