সংবাদ

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে সেবা সংক্রান্ত নতুন ঘোষণা

শেয়ার করুন:

অক্টোবর থেকে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে সরাসরি সেবার সব ফি শুধুই ডেবিট বা ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে।

০১ জুলাই ২০২৬ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ০১ অক্টোবর ২০২৬ থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে (ডাকযোগে প্রেরিত আবেদন ব্যতীত) সকল ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ সংক্রান্ত সমস্ত তথ্য অবহিত করা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করতে আগামী ০১ অক্টোবর ২০২৬ থেকে নতুন অর্থ পরিশোধ ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত তারিখ থেকে কনস্যুলেটে স্ব-শরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সকল ধরনের কনস্যুলার ফি শুধুমাত্র বৈধ ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এর ফলে, ০১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে সরাসরি সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না।

তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এই নতুন নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে কনস্যুলার ফি পরিশোধ করা যাবে।

শর্তাবলি
* কনস্যুলেটে সেবা গ্রহণের জন্য আগত সবাইকে বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে আনার অনুরোধ জানানো হচ্ছে।
* নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে কনস্যুলার ফি গ্রহণ করা হবে না।
* ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফি পরিশোধের নিয়ম অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী কনস্যুলার সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ নতুন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *