বিজ্ঞান

আমেরিকায় তীব্র তাপদাহ সতর্কতা

শেয়ার করুন:

পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও নিউজার্সিতে চার দিনের তীব্র তাপদাহের সতর্কতা, ১১৫ ডিগ্রি পর্যন্ত অনুভূত হতে পারে তাপমাত্রা।

আমেরিকার পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও নিউজার্সি অঞ্চলের জন্য প্রধানত সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে তীব্র তাপদাহের (Heat Wave) আশঙ্কায় হিট এলার্ট জারি করা হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন অত্যন্ত উচ্চ তাপমাত্রা বিরাজ করবে।

পূর্বাভাসে বলা হয়েছে, চার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৯৫, ১০০, ১০০ এবং ৯৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বাতাসের আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ১০০ থেকে ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

আবহাওয়া বিভাগ জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বাইরে বের হলে পর্যাপ্ত পানি পান করা, সঙ্গে পানির বোতল রাখা, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরিধান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাপদাহজনিত অসুস্থতা এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রিত বা শীতল স্থানে অবস্থান করার জন্য উৎসাহিত করা হচ্ছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *