জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে তাঁর সামনে একটি ‘বড় সিদ্ধান্ত’ নেওয়ার বিষয় রয়েছে।
ট্রাম্প বলেন, তাঁকে দ্রুত ইরানকে ‘ধ্বংস’ করার পথ বেছে নিতে হবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবসানের জন্য একটি সমঝোতায় পৌঁছাতে হবে—এ সিদ্ধান্ত নিতে হবে।
ইরান প্রসঙ্গে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই দুই সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে তিনি কোন পথ বেছে নেবেন, সে বিষয়ে বক্তব্যে নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি।



