সমাজ

পুষ্টি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেল কেয়ার বাংলাদেশ

শেয়ার করুন:

নারী ও শিশুস্বাস্থ্য সহ পুষ্টি উন্নয়নে অবদানের জন্য সম্মাননা

বাংলাদেশে পুষ্টি খাতের উন্নয়ন ও পুষ্টিসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ (CARE Bangladesh)।

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কেয়ার বাংলাদেশের এই বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করে। সম্প্রতি পরিষদের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক (ডা.) মো. মোজিবুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ স্বীকৃতি গ্রহণ করে সংস্থাটি।

এ স্বীকৃতির জন্য বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কেয়ার বাংলাদেশ। একই সঙ্গে দেশের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে বিএনএনসির সঙ্গে চলমান সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।

কেয়ার বাংলাদেশ  জানিয়েছে, এ স্বীকৃতি তাদের ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহ জোগাবে। বিশেষ করে নারী, শিশু এবং সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে জাতীয় অগ্রাধিকারকে সামনে রেখে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

দেশের পুষ্টি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখছে কেয়ার বাংলাদেশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *