আজ বৃষ্টি নামবে—
ঝর্ণা ফিরে পাবে যৌবন—
তৃষার্ত ধরণীতল ভিজবে—
কাদামাটির গন্ধে পবিত্র সুখ বইবে ভুবনে—
মেঘগর্জনে আগুনের পরশমণি চৌচির চারিদিক—
ঘনমেঘের ছায়ায় ঢেকে যাবে ফসলের জমি—
প্রেমে মত্ত হবে আষাঢের কদম, অন্তরে-বাহিরে—
বাদল দিনে টিনের চালে ধ্বনি তুলবে রিনিঝিনি
রিনঝিন
ঝিলের জলে নৃত্য করবে ফোঁটা ফোঁটা জল।
কী গভীর মায়াময় ঋতু বর্ষা!

মাহমুদুল হক আরিফ। কবি


