আমেরিকায় জাতীয় কবিতা মাস উদযাপনের অংশ হিসেবে বেরোনো মর্যাদাপূর্ণ সংকলনে আবারও স্থান পেলেন বদরুজ্জামান আলমগীর।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর এপ্রিল মাসটা ন্যাশনাল পোয়েট্রি মান্থ বা জাতীয় কবিতা মাস হিসেবে গভীর উৎসাহ উদ্দীপনা ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রকাশিত হয় নির্বাচিত কবিদের কবিতা সংকলন, যা আমেরিকার বহুমাত্রিক সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করে তোলে।
এই ধারাবাহিকতায় পেনসিলভানিয়া থেকেও প্রকাশিত হয়েছে একটি বিশেষ কাব্যসংকলন। রাজ্যের সুপরিচিত সাহিত্য সংগঠন Bard এ সংকলনে স্থান দিয়েছে পেনসিলভানিয়ার প্রতিনিধিত্বকারী বিশিষ্টগণ্য কবিদের। বাংলাদেশের তথা বাংলাভাষার প্রখ্যাত কবি বদরুজ্জামান আলমগীর এ বছরও দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছেন।
তিনি শুধু একজন শক্তিমান কবিই নন, নাটক রচনায়ও তাঁর রয়েছে এক অনন্য অবস্থান। তিনি আমাদের অতি নিকটের বন্ধু ও সাংস্কৃতিক সহযাত্রী। তাঁর কবিতা Grayeyard-এ কবি গভীর একাকিত্ব, বিপন্ন প্রতিশ্রুতি এবং চিরস্থায়ী ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি দেখিয়েছেন মানুষ প্রিয়জনকে সহজেই ভুলে যেতে পারে, কিন্তু কবরস্থান কখনো কাউকে ভোলে না। কবরস্থান এখানে শুধু মৃত্যুর প্রতীক নয়, বরং চিরন্তন স্মৃতি, অপেক্ষা ও বিশ্বস্ততার প্রতীক। কবির আকাঙ্ক্ষা—প্রিয় মানুষটি যেন তাঁর জীবনের শেষ আশ্রয় ও অনন্ত স্মৃতির অংশ হয়ে থাকে।

কবিতাটি ভালোবাসা, বেদনা, স্মৃতি ও মৃত্যুচিন্তার এক আবেগঘন প্রকাশ। পাঠকদের পাঠের সুবিধার্থে কবিতাটি নিচে সংযুক্ত করা হলো :
Graveyard
Badruzzaman Alamgir
My lifelong regardless urge
let my soul friend never forgets me.
But my friend did not keep the promise
me scared to confess but it is true
you as easy as pie forgot me.
But alas! the unifying truth is—
the graveyard never forgets.
My measured spot of tomb
always waits for me sleepless.
so, what is the deep down truth?
My impulse all along been through
hella ya, don’t move out.
you rather set off my graveyard
that’s my will and desire
come baby come, be my graveyard.
I know you do not, but the graveyard
does know to perceive promises—
I love you either you or my graveyard.
আমরা কবি বদরুজ্জামান আলমগীরকে এই অনন্য স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে আমাদের সমাজ, মানুষ ও অনুভূতির গল্পগুলোকে তিনি যে মমতা, সৌন্দর্য ও মর্যাদার সঙ্গে কবিতায় ধারণ করে চলেছেন, তার জন্য জানাই গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আশরাফুল ইসলাম আরিফ



