খেলা

বাংলাদেশ ক্রিকেট, বুলবুল ও তামিম || হাসান শাহরিয়ার

শেয়ার করুন:

বিসিবি পরিচালনার প্রশ্নে আমার একটা মতামত এইরকম। আমি মনে করি, বুলবুলের থাকাটাই এখন ঠিক আছে। বুলবুলের তত্ত্বাবধানে থাকা বিসিবি বোর্ড কতটুকু কাজ করতে পারে, দেশের ক্রিকেটে কতটুকু ভূমিকা রাখতে পারে, এইটা একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবজার্ভেশনে রাইখা—তারপর নতুন নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমার মনে হইতেছে, তামিম একটু তাড়াহুড়া করতেছে। ক্রীড়া মন্ত্রণালয়ও কি? ক্রীড়া মন্ত্রণালয় বরং বুলবুলরে সহযোগিতা করতে পারে। বুলবুল আর তার নেতৃত্বাধীন বোর্ডরে পূর্ণ স্বাধীনতা দিয়া জবাবদিহিতার মধ্যে রাখতে পারে।

বিসিবিতে যদি এখন অযোগ্য কেউ থাকে, যথাযথ নিয়ম অনুসরণ কইরা তারে বাদ দেওয়া যাইতে পারে। সেইখানে নতুন দক্ষ কেউরে ইনক্লুড করা যাইতে পারে। তামিম তাইলে কী করতে পারে এখন? তামিম অনেককিছু করতে পারে। সে বিসিবি পরিচালক হইতে চায়। খুবই ভালো কথা। তবে এইক্ষেত্রে কিছু সময় নিয়া সে যদি আঞ্চলিক পর্যায় সহ দেশের টোটাল ক্রিকেট নিয়া হোমওয়ার্ক করে, প্রিপারেশন নেয়—এইটাই মনে হয় বেশি ভালো হবে দেশের ক্রিকেটের জন্য।

তামিম আমাদের একজন অসাধারণ ক্রিকেটার। কিন্তু বিসিবি পরিচালনার প্রশ্নে তার অস্থিরতা চোখে লাগতেছে। তাড়াহুড়া বা জোর কইরা কিছু হয় না, ব্রো। আমি চাই, তামিম বিসিবিপ্রধান হোক। তবে নট নাও বাট ইন অ্যা বেটার টাইম…

হাসান শাহরিয়ার মার্চ ২০২৬

*অভিমত সম্পূর্ণতই লেখকের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *