‘যত বই তত প্রাণ’—এই স্লোগান নিয়ে তিন দশকের বেশি কাল ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণের উৎসব হয়ে উঠেছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা। এই বছর আয়োজন হচ্ছে এর ৩৫তম আসর।
৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। এ নাসেই ২২ থেকে ২৫ মে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার (JPAC)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ এই আয়োজন।
সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের বইমেলায় দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা, লেখক ও শিল্পীদের অংশগ্রহণে থাকছে নতুন বই প্রকাশ, সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য নানা আয়োজন।

আয়োজকরা আশা ব্যক্ত করেন, ৩৫ বছরের এই গৌরবময় বইমেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালি সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে এবং নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।
সংবাদ সম্মেলনে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আহ্বায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন :
* ড. নজরুল ইসলাম — আহ্বায়ক
* ড. ওবায়েদুল্লাহ মামুন — সহযোগী আহ্বায়ক
* রাব্বানী ভূঁইয়া — সহযোগী আহ্বায়ক
* ডা. জিয়াউদ্দিন আহমেদ — চেয়ারপারসন, মুক্তধারা ফাউন্ডেশন
* বিশ্বজিৎ সাহা — সিইও, মুক্তধারা ফাউন্ডেশন
আশরাফুল ইসলাম আরিফ



