সংবাদ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ দোরগোড়ায়

শেয়ার করুন:

‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর আয়োজনে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মে মাসের ১৫ থেকে ১৭ মে পর্যন্ত টানা তিনদিন।

বড়সড় কলেবরে এই বইয়ের মেলাটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে Evangel Christian Center, 39-20 27th Street, Long Island City, New York-এ।

এবারের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মার্কিন কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।

তেরো শতাধিক আসনবিশিষ্ট, আধুনিক সাউন্ড ও লাইটিং সুবিধাসম্পন্ন সুবিশাল অডিটোরিয়ামে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই মহোৎসবে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের তরফ থেকে এক বার্তায়।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *