এই বছরের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৭ মে ২০২৬ বুধবার।
২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে ২৭ মে বুধবার উদযাপিত হবে। অঞ্চলটির সবগুলো মসজিদ ও ইসলামিক সেন্টার এই তারিখে ঈদুল আজহার জামাত ও আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিয়েছে। মুসলিম কমিউনিটির জন্য এটি ত্যাগ, মানবতা ও আত্মোৎসর্গের এক তাৎপর্যপূর্ণ দিন।
কর্মদিবসে ঈদ : আগাম প্রস্তুতির আহ্বান
বুধবার ঈদ হওয়ায় অনেকের জন্য এটি কর্মদিবস হবে। তাই অফিস, স্কুল, কলেজ ও অন্যান্য ব্যস্ততা সামলে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন ঈদ উদযাপনের জন্য আগাম পরিকল্পনা ও ছুটির ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ।
কোরবানির ব্যবস্থা
বিভিন্ন হালাল ফার্ম, গ্রোসারি স্টোর ও ইসলামিক সংগঠন কোরবানির জন্য পশু সরবরাহ ও প্যাকেজ সুবিধা দিচ্ছে। ফিলাডেলফিয়া ও আশপাশে উল্লেখযোগ্য কিছু ব্যবস্থা—
* ল্যাঙ্কাস্টার ও নিউ জার্সি এলাকার হালাল লাইভস্টক ফার্ম
* স্থানীয় মসজিদ ও কমিউনিটি সংগঠনের দলবদ্ধ কোরবানির ব্যবস্থা
আবহাওয়ার পূর্বাভাস (২৭ মে, বুধবার)
ঈদের দিন ফিলাডেলফিয়ার আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে—
* আংশিক রৌদ্রোজ্জ্বল ও মেঘলা আবহাওয়া
* সর্বোচ্চ তাপমাত্রা: ৭৯°F
* সর্বনিম্ন তাপমাত্রা: ৬৪°F
* সকালে বৃষ্টির সম্ভাবনা কম, তবে বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তাই খোলা মাঠে ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার আশা করা যাচ্ছে।
বৃহত্তর ফিলাডেলফিয়া ও আশপাশে ঈদুল আজহার জামাতের সময়সূচি
(তারিখ : ২৭ মে ২০২৬, বুধবার)
নর্থইস্ট ফিলাডেলফিয়া
* জার্ডেল পার্ক (BASAP আয়োজিত) — সকাল ৯:০০ AM
* টাইসন মসজিদ (Northeast Philadelphia Islamic Center) — সকাল ৮:০০ AM
* মসজিদ তাকওয়া — সকাল ৯:০০ AM
* সিরাতুল জান্নাহ সেন্টার — সকাল ৭:৩০ AM
* মসজিদ আল-সালাম — প্রথম জামাত ৬:৩০ AM, দ্বিতীয় জামাত ৮:০০ AM
* মসজিদ আল-ফুরকান — প্রথম জামাত ৭:৩০ AM, দ্বিতীয় জামাত ৯:০০ AM
* আল-রাশিদিন ইসলামিক সেন্টার — প্রথম জামাত ৬:৩০ AM, দ্বিতীয় জামাত ৭:৩০ AM, তৃতীয় জামাত ৮:৩০ AM
আপার ডার্বি
* মসজিদ আল-মদিনা — প্রথম জামাত ৭:০০ AM, দ্বিতীয় জামাত ৮:০০ AM, তৃতীয় জামাত ৯:০০ AM
* মুনা সেন্টার (গ্রাহাম খেলার মাঠ) — সকাল ৭:০০ AM
* ইসলামিক সেন্টার অব ডেলাওয়্যার কাউন্টি — প্রথম জামাত ৭:০০ AM, দ্বিতীয় জামাত ৮:০০ AM, তৃতীয় জামাত ৯:০০ AM
* মসজিদ ওমর — সকাল ৮:৩০ AM
ওয়েস্ট ফিলাডেলফিয়া ও সেন্টার সিটি
* আল-আকসা ইসলামিক সোসাইটি — প্রথম জামাত ৭:০০ AM, দ্বিতীয় জামাত ৯:০০ AM
* মসজিদ আল-জামিয়া — সকাল ৭:৩০ AM
* বায়তুল মোকাররম জামে মসজিদ — প্রথম জামাত ৭:০০ AM, দ্বিতীয় জামাত ৭:৪৫ AM
* ওয়েস্ট ফিলি জামে মসজিদ — জামাত সকাল ৭:৩০ AM
বেনসালেম, ল্যান্সডেল ও আশপাশ
* বেনসালেম জামে মসজিদ — সকাল ৯:০০ AM
* নর্থ পেন মসজিদ (ল্যান্সডেল) — প্রথম জামাত ৬:৪৫ AM, দ্বিতীয় জামাত ৮:০০ AM
* হ্যাটফিল্ড মসজিদ — প্রথম জামাত ৭:৩০ AM, দ্বিতীয় জামাত ৮:৩০ AM
* ল্যান্সডেল মাদ্রাসা — সকাল ৬:৩০ AM
* Islamic Cultural Center of Willow Grove — প্রথম জামাত ৭:৩০AM, দ্বিতীয় জামাত ৮:৩০ AM
উপসংহার
ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়। প্রবাসে থেকেও আমরা যেন এই চেতনা অটুট রাখি এবং পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করি।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পিএ এবং ফিলাডেলফিয়া পএিকার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা — ঈদ মোবারক।
আশরাফুল ইসলাম আরিফ



