সংবাদ

দেশে দেশে ঈদুল আজহার দিনতারিখ ঘোষণা

শেয়ার করুন:

আমেরিকায় এ-বছরের ঈদুল আজহা ২৭ মে ২০২৬।

আমেরিকায় আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

একই দিনে সৌদি আরবেও ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে দেশটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। সৌদি আরবে আজ রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ২৭ মে পালিত হবে ঈদুল আজহা।

সৌদি আরবের পাশাপাশি ওমানও ২৭ মে ঈদ উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিনে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।


ডেস্ক ফিলাডেলফিয়া  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *