২০২৬ ফিফা বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় ৬টি ম্যাচ : তারিখ, সময় ও ভেন্যু প্রকাশ।
বিশ্বফুটবলের সর্ববৃহৎ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজক শহরগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক শহর ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ—এর মধ্যে রয়েছে পাঁচটি গ্রুপ পর্বের খেলা এবং একটি রাউন্ড অব ১৬ নকআউট ম্যাচ।
গ্রুপ পর্বের ম্যাচসমূহ
📅 ১৪ জুন ২০২৬
কোত দিভোয়ার (আইভরি কোস্ট) বনাম ইকুয়েডর
🕖 সময় : সন্ধ্যা ৭:০০টা (ইস্টার্ন টাইম)
📅 ১৯ জুন ২০২৬
ব্রাজিল বনাম হাইতি
🕘 সময় : রাত ৯:০০টা
📅 ২২ জুন ২০২৬
ফ্রান্স বনাম ইরাক/বলিভিয়া/সুরিনাম প্লে-অফ বিজয়ী দল
🕔 সময় : বিকেল ৫:০০টা
📅 ২৫ জুন ২০২৬
কুরাসাও বনাম কোত দিভোয়ার (আইভরি কোস্ট)
🕓 সময় : বিকেল ৪:০০টা
📅 ২৭ জুন ২০২৬
ক্রোয়েশিয়া বনাম ঘানা
🕔 সময় : বিকেল ৫:০০টা
নকআউট পর্ব
📅 ৪ জুলাই ২০২৬
রাউন্ড অব ১৬
* অংশগ্রহণকারী দল : পরবর্তীতে নির্ধারিত হবে
* 🕔 সময় : বিকেল ৫:০০টা

বিশেষ তাৎপর্যের বিষয় হলো, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence) স্বাক্ষরের ২৫০তম বার্ষিকীর দিন। ফলে বিশ্বকাপের উত্তেজনার পাশাপাশি দিনটি ফিলাডেলফিয়ার ঐতিহাসিক গুরুত্বকেও নতুন মাত্রা দেবে।
ভেন্যু
ফিলাডেলফিয়ার সবগুলো বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে, যা এনএফএল-এর জনপ্রিয় দল Philadelphia Eagles-এর হোম স্টেডিয়াম।
উল্লেখ্য, 2026 FIFA World Cup অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে। সেই মহাযজ্ঞে ফিলাডেলফিয়া অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজক শহর হিসেবে বিশ্বের লাখো ফুটবলপ্রেমীকে স্বাগত জানাতে প্রস্তুত।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা


