বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ১ জুন ২০২৬ ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি নাগরিক ও অভিবাসীরা শ্রদ্ধা প্রকাশ করছেন।
মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তোফায়েল আহমেদের ভূমিকা ও অবদান নিয়ে নেটিজেনদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে লক্ষ করা যায়। দেশের জাতীয় প্রচারমাধ্যম ও ওয়েব পোর্টালগুলো মরহুমের জীবন ও কর্ম নিয়ে এরই মধ্যে আলেখ্য প্রকাশ করেছে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা


