সমাজ

ডেলাওয়্যার কাউন্টিতে আইসিডিসির ব্যতিক্রমী উদ্যোগ : কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণ

শেয়ার করুন:
  • বারবিকিউ মিলনমেলা ও ‘ব্যাক-টু-স্কুল’ ব্যাকপ্যাক বিতরণে কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণ

ডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টিতে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে Islamic Center of Delaware County (ICDC)। প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত গত ২৬শে জুলাই, রবিবার বারবিকিউ মিলনমেলা ও ‘ব্যাক-টু-স্কুল’ ব্যাকপ্যাক বিতরণ কর্মসূচি পরিণত হয় এক প্রাণবন্ত কমিউনিটি উৎসবে।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক পরিবার, শিশু-কিশোর, স্বেচ্ছাসেবক ও কমিউনিটির সদস্যরা অংশ নেন। নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাকপ্যাক বিতরণ করা হয়, যা তাদের পড়াশোনায় নতুন উদ্দীপনা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় সুস্বাদু বারবিকিউ চিকেন, বার্গার, নান, তাজা তরমুজ, আইসক্রিম, কেকসহ নানা ধরনের খাবার। মিলনমেলায় পরিবারগুলোর আন্তরিক উপস্থিতি ও পারস্পরিক সৌহার্দ্য অনুষ্ঠানটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

আয়োজকরা বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কমিউনিটির মানুষ একসঙ্গে কাজ করলে যে সুন্দর ও ইতিবাচক পরিবর্তন সম্ভব, এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ। অনুষ্ঠান সফল করতে যারা স্বেচ্ছাসেবী হিসেবে সময়, শ্রম ও সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া এই মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য ICNA Relief, Zakat Foundation এবং অংশগ্রহণকারী সব পরিবারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠান শেষে কমিউনিটির শান্তি, ঐক্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *