ফিলাডেলফিয়া প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অংশগ্রহণে ভোটার সচেতনতা ও ভোটাধিকার সুরক্ষাবিষয়ক ‘Know Your Rights’ (আপনার অধিকার জানুন) শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল ১টা থেকে ৩টা পর্যন্ত Al-Sham Restaurant-এ অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে Pennsylvania Democratic Party (PA Dems)-এর AAPI Coalition এবং Voter Protection Team। ২০২৬ সালের নির্বাচনের ১০০ দিন আগে শুরু হওয়া ‘Rise Up 2026 Coordinated Campaign’-এর Weekend of Action কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল সদস্য ড. নিনা আহমদ, যিনি একই সঙ্গে PA Dems AAPI Caucus-এর চেয়ার। তিনি ভোটাধিকার রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং বহুজাতিক কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটার হিসেবে সাংবিধানিক অধিকার, নিরাপদে ভোট প্রদান, ভোটার সুরক্ষা এবং ভোট গণনায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন, সচেতন ভোটারই একটি শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন Coalition Director Kelli Caldwell এবং Voter Protection Team-এর সদস্যরা। আয়োজকরা তাদের তথ্যবহুল উপস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পক্ষে অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের আয়োজনের জন্য নিজের Al-Sham Restaurant-এর ভেন্যু উন্মুক্ত করে দেন কমিউনিটি নেতা আওতাদ চৌধুরী। এ জন্য তাঁকেও বিশেষ ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেনসিলভানিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাংলাদেশি-আমেরিকান সহ এশীয়-আমেরিকান এবং অন্যান্য বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
ফিলাডেলফিয়াপত্রিকা



