আমাদের সকলের অত্যন্ত পরিচিত ও বিশিষ্ট সাংবাদিক জনাব শেখ খোরশান বর্তমানে পেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৫১০০ মার্কেট স্ট্রিট এলাকায় হেঁটে যাওয়ার সময় দুইজন অল্পবয়সী ছিনতাইকারী—একজন ছেলে ও একজন মেয়ে—পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তারা তার কাছ থেকে প্রায় ২০০ ডলার নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী দ্রুত ৯১১-এ ফোন করলে অল্প সময়ের মধ্যেই জরুরি চিকিৎসা সেবার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত পেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। এছাড়া ঘাড়েও আঘাত পেয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে কমিউনিটির পাশে থাকা প্রিয় মুখ শেখ খোরশান ভাইয়ের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ও দুঃখের সৃষ্টি হয়েছে।
আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন শেখ খোরশান ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার সুস্থভাবে আমাদের সবার মাঝে ফিরিয়ে আনেন।
সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আবেদন রইল।
আশরাফুল ইসলাম আরিফ



