সমাজ

ডেলাওয়ারে মেলা

শেয়ার করুন:

বাংলাদেশ কমিউনিটি অব ডেলাওয়ার কাউন্টির উদ্যোগে বৈশাখী মেলা ১৪৩৩ অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে এই বছরের ২৪ মে ২০২৬।

বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বাংলাদেশ কমিউনিটি অব ডেলাওয়ার কাউন্টির উদ্যোগে আগামী ২৪ মে ২০২৬ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য “বৈশাখী মেলা ১৪৩৩”।

মেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ অ্যাভিনিউ, 100 Sellers Ave, Melbourne, Upper Darby-তে। অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

দিনব্যাপী এই আয়োজনে থাকছে বাংলা সংস্কৃতির নানা আয়োজন, দেশীয় খাবার, পিঠাপুলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের পরিবেশনা, সংগীত এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।

আয়োজকরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে পরিবার-পরিজন সহ উপস্থিত থেকে উৎসবকে সফল ও আনন্দমুখর করে তোলার আহ্বান জানানো হয়েছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *