অর্থনীতির খবর

ল্যাংহর্নে রেস্তোরাঁ : বাংলাদেশের ছোঁয়া

শেয়ার করুন:

ল্যাংহর্ন, পেনসিলভানিয়া : গত বুধবার (৮ জুলাই, ২০২৬) পেনসিলভানিয়ার ল্যাংহর্নে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় হালাল রেস্টুরেন্ট আল-শাম (Al-Sham)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই রেস্টুরেন্টটি বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন।

রেস্টুরেন্টের ঠিকানা : Al-Sham, 151 Woodbourne Rd, Langhorne, PA 19047

‘আল-শাম’ বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের একটি সুপরিচিত বাংলাদেশি মালিকানাধীন হালাল রেস্টুরেন্ট চেইন। বেসাপ (BASAP)-এর সভাপতি স্বরন খান ও মনি খানের নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে অনেকগুলো শাখা। নব উদ্বোধিত আল-শাম এই শাখাটি আরো একটি সংযোজন।

নতুন এই শাখার যৌথ মালিকানায় রয়েছেন বেসাপের সভাপতি ও সফল ব্যবসায়ী স্বরন খান, মনি খান এবং আশরাফুল আলম আজাদ। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিক তত্ত্বাবধানে রেস্টুরেন্টটি পরিচালিত হবে।

শুভ উদ্বোধন উপলক্ষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর উপস্থিতি ছিলেন। আয়োজকদের বিশ্বাস, সুস্বাদু মধ্যপ্রাচ্য ও হালাল খাবার, মানসম্মত সেবা এবং আন্তরিক আতিথেয়তার মাধ্যমে আল-শাম খুব অল্প সময়ের মধ্যেই এলাকাবাসীর আস্থার একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।

বাংলাদেশি কমিউনিটির জন্য এটি শুধু একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন নয়; বরং প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিশ্রম, সাফল্য ও অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে আল-শাম-এর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *