ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া প্রতিনিধি
নর্থইস্ট ফিলি ব্যাডমিন্টন ক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ পেনসিলভানিয়া ব্যাডমিন্টন সেন্টার, ৩২৫৪ টিউলিপ স্ট্রিট, ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
এবারের টুর্নামেন্টে অ্যাডভান্সড (A), ইন্টারমিডিয়েট (B) ও বিগিনার (C)—এই তিনটি ক্যাটাগরিতে মোট ৪০টি দল অংশগ্রহণ করে। ফিলাডেলফিয়ার পাশাপাশি নিউইয়র্ক, নিউ জার্সি, বাফেলো, মিশিগান, ভার্জিনিয়া, ডেলাওয়্যারসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে খেলোয়াড় ও দল এতে অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
ক্লাবের ১৫ বছর পূর্তি উপলক্ষে অংশগ্রহণকারী দল ও অতিথিদের স্মারক হিসেবে বিশেষ জার্সি উপহার দেওয়া হয়। তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের মধ্যে ৪ হাজার ডলারের বেশি নগদ পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়।

টুর্নামেন্টের ফলাফল
অ্যাডভান্সড ডিভিশন (A)
* চ্যাম্পিয়ন : কাদির ও জাহিদ — $১,০০০ ও ট্রফি
* রানার্স-আপ : আরহাম ও উসেপাচান — $৫০০ ও ট্রফি
ইন্টারমিডিয়েট ডিভিশন (B)
* চ্যাম্পিয়ন : মুক্তা ও ফাহিম — $১,০০০ ও ট্রফি
* রানার্স-আপ : আকিব ও ফারহাদ — $৫০০ ও ট্রফি
বিগিনার ডিভিশন (C)
* চ্যাম্পিয়ন : ফাহিম ও হাসান — $৬০০ ও ট্রফি
* রানার্স-আপ : সুহেল ও নাঈম — $৩০০ ও ট্রফি

টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স-আপ দলগুলোকে নর্থইস্ট ফিলি ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী ৪০টি দল, দূর-দূরান্ত থেকে আগত খেলোয়াড় ও অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজনটি সফল করতে সহযোগিতা করায় আয়োজক, স্বেচ্ছাসেবক, স্পন্সর, শুভাকাঙ্ক্ষী এবং কমিউনিটির সকল সদস্যকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত ১৫ বছর ধরে নর্থইস্ট ফিলি ব্যাডমিন্টন ক্লাব খেলাধুলার পাশাপাশি বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, ক্রীড়াসুলভ মনোভাব এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে ভূমিকা রেখে আসছে। ২০২৬ সালের এই বার্ষিক টুর্নামেন্ট ক্লাবের ১৫ বছরের পথচলার একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

দীর্ঘ এই পথচলায় পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ ভবিষ্যতেও ব্যাডমিন্টনের মাধ্যমে বন্ধুত্ব, সৌহার্দ্য ও কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে।



