সমাজ

ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে স্নাতক খন্দকার আবিদ হাছান

ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেন খন্দকার আবিদ হাছান। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী খন্দকার আবিদ হাছান। তিনি খন্দকার আবুল হাছান ও সৈয়দুন্নেছা খানম সিদ্দিকী (মেরী) দম্পতির সন্তান। তাঁর এই গৌরবময় অর্জন শুধু পরিবারের জন্যই নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও অত্যন্ত আনন্দ […]

অর্থনীতির খবর

ল্যাংহর্নে রেস্তোরাঁ : বাংলাদেশের ছোঁয়া

ল্যাংহর্ন, পেনসিলভানিয়া : গত বুধবার (৮ জুলাই, ২০২৬) পেনসিলভানিয়ার ল্যাংহর্নে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় হালাল রেস্টুরেন্ট আল-শাম (Al-Sham)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই রেস্টুরেন্টটি বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। রেস্টুরেন্টের ঠিকানা : Al-Sham, 151 Woodbourne Rd, Langhorne, PA 19047 ‘আল-শাম’ বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের একটি সুপরিচিত বাংলাদেশি মালিকানাধীন হালাল রেস্টুরেন্ট চেইন। […]

সংবাদ

আকস্মিক বজ্রঝড়ে বিপর্যস্ত ফিলাডেলফিয়া

উপড়ে পড়ল প্রায় শতবর্ষী গাছ, ক্ষতিগ্রস্ত অসংখ্য যানবাহন, বিদ্যুৎহীন বহু এলাকা। ফিলাডেলফিয়া, ১১ জুলাই : শনিবার বিকেল প্রায় ৩টার দিকে আকস্মিক তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়ার আঘাতে মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ফিলাডেলফিয়ার বিভিন্ন এলাকা। কয়েক মিনিটের এই প্রাকৃতিক তাণ্ডবে নগরীর বিভিন্ন সড়কে বিশাল গাছ উপড়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় একাধিক ব্যক্তিগত গাড়ি, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ […]

সংবাদ

দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

ডোরড্যাশে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি যুবক মাহফুজুল হক। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তিটি বাংলাদেশের রাজশাহীর সন্তান এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা, মো. মাহফুজুল হক, বয়স ৪৩ বছর। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা […]

খেলা

ষোলো থেকে আট : বিশ্বকাপ জমজমাট 

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর শেষ দুই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। দুই ম্যাচেই ছিল উত্তেজনা ও নাটকীয়তা। প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি মিশর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন চাপে রাখে। ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল মিশর। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তনে আর্জেন্টিনা ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচের রেফারিং নিয়েও বিতর্ক তৈরি […]

সংবাদ

ছিনতাইকারীর হামলায় আহত সাংবাদিক শেখ খোরশান

আমাদের সকলের অত্যন্ত পরিচিত ও বিশিষ্ট সাংবাদিক জনাব শেখ খোরশান বর্তমানে পেন প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৫১০০ মার্কেট স্ট্রিট এলাকায় হেঁটে যাওয়ার সময় দুইজন অল্পবয়সী ছিনতাইকারী—একজন ছেলে ও একজন মেয়ে—পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তারা তার কাছ থেকে প্রায় ২০০ ডলার […]

সংবাদ

মসজিদে অগ্নিকাণ্ড : নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের ক্ষয়ক্ষতি

গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের (টাইসন মসজিদ) সম্প্রসারিত অংশ। যদিও রক্ষা পেল মূল মসজিদ; সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনের গতিবিধি। আল্লাহর ঘর—যেখানে প্রতিদিন শত শত মুসল্লি সিজদায় লুটিয়ে পড়েন, যেখানে পবিত্র কুরআনের তিলাওয়াত ও আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়—সেই নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ গতকাল গভীর রাতে ঘটে গেল […]

সমাজ

স্বাধীনতার আড়াই শতক : ইতিহাসের শহর ফিলাডেলফিয়ায় আমেরিকার আত্মজিজ্ঞাসা ।। আশরাফুল ইসলাম আরিফ

১৭৭৬ সালের ৪ জুলাই। মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য দিন। উত্তর আমেরিকার তেরোটি উপনিবেশ বিশ্বের সামনে ঘোষণা করেছিল—মানুষ জন্মগতভাবে স্বাধীন, আর স্বাধীনতাই তার সবচেয়ে বড় অধিকার। সেই ঘোষণার মধ্য দিয়েই জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র—যুক্তরাষ্ট্র। আজ, ঠিক আড়াই শতাব্দী পরে, সেই ইতিহাস নতুন করে ফিরে এসেছে। স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করছে আমেরিকা। এটি কেবল একটি […]

রাজনীতি

মাত্র ২ ভোটের ব্যবধানে পিছিয়ে শামসুল হক : উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি

নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৩০ এর ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ইতিহাসের অন্যতম রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী শামসুল হক মাত্র দুই ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। সর্বশেষ ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী প্যাট্রিক মার্টিনেজ সামান্য এগিয়ে থাকলেও নির্বাচনের ফল এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনী আইন অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ২০ ভোটের কম হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ম্যানুয়াল রিকাউন্ট অনুষ্ঠিত হবে। […]

সমাজ

ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে স্নাতক ইফতিখার আহমেদ ফারহান

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ড্রেক্সেল ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স (Finance) বিষয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ইফতিখার আহমেদ ফারহান। তিনি বিটিএসপির প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন ও রোকসানা আক্তার দম্পতির সন্তান। ফারহানের এই গৌরবময় অর্জন শুধু তাঁর পরিবারকেই নয়, পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিকেও গর্বিত করেছে। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের […]