কবিতা সাহিত্য

আমার একবার এনগেজমেন্ট হয়েছিল ও অন্যান্য || মনিজা রহমান

আমার একবার এনগেজমেন্ট হয়েছিল মিউজিক সিটির এক হোটেলের ব্রেকফাস্ট রুমে বসে স্ক্র্যাম্বলড এগ আর প্যানকেক খাচ্ছিলাম। পাশের টেবিলে এক বৃদ্ধ লোক। সামনে তাঁর ওয়াটার ফ্লাস্ক, ফ্লাস্কের গায়ে নাতনির ছবি, আর তার নিচে লেখা, Grandpa. একজন মাঝবয়সী, স্থূলকায়া নারী তাঁকে জিজ্ঞেস করছিলেন, আপনি কি এয়ারফোর্সে ছিলেন? তার পরিবারেরও কেউ একজন এয়ারফোর্সে ছিলেন। তাই দুজন সম্পূর্ণ অচেনা […]

কবিতা সাহিত্য

তবুও বেঁচে আছে পৃথিবী || মাহমুদুল হক আরিফ

মিসাইল, রকেটলঞ্চার, এ কে ৪৭ তাক করে আছে— শত্রু-মিত্র, স্নাইপারের টার্গেটে। ত্রিশূল থেকে তরবারির আগায় ধর্ম জমাট বাঁধে। ফিলিস্তিন, কাশ্মির, বাংলাদেশের পাহাড়— সর্বত্র বেঁচে থাকার লড়াই। যুদ্ধের সৈনিক জানে না কেন মারছে, কেন মরছে সেও কেনা গোলাম— হুকুমের উপজাত। বারুদের গন্ধ, পচা লাশ, আগুনে লেলিহান শিখা ঘিরে ধরেছে— ধ্বংসে ধসে যায় নেপালে বরফখণ্ড, একবিংশ শতাব্দীর […]

কবিতা সাহিত্য

সমুদ্র কখনো বলে না / ২ ‎|| মেকদাদ মেঘ

‎কালনী নদীর বুকে চিরচেনা জল মিশে যায় ‎যদিও সকল নদী গহীন সাগরেই ঝাপটায়— ‎কালনীর তীরে শোনা যায় সেই বাউলের কত গান, ‎এপারে ওপার ভেসে আসে বিশ্বের সুরের টান। ‎জল তরঙ্গে তরঙ্গে যেন বলে ওঠে শত কথা, ‎গেয়ে যায় সাধকের চিরন্তন আনন্দ ও ব্যাকুলতা। ‎মহাকাশ জুড়ে যখন জমায় গ্রহতারা গাঢ় নীল, ‎উথাল-পাথাল ঢেউয়ের বুকে নাচে কত […]

কবিতা সাহিত্য

আপনজনের মুখ ও মহাপ্রকৃতির কবিতা ॥ সরোজ মোস্তফা

১৪ অক্টোবরে হেমন্তের স্পর্শে কারো কারো খুব ঘুম আসে মরণের। পরকাল স্নিগ্ধ-কি-অস্নিগ্ধ এই নিয়ে ভাবনা ছিলো না তাঁর। স্থিরতার ভিতরেও সে একটা অস্থির কার্তিক। কতো জন কতোকিছু ভাবে আর শীতের শ্যামল মরসুমে অন্যমনষ্ক যন্ত্রণা থেকে সবচেয়ে শান্তি পেল ১৪ অক্টোবরে। বিবিধ চোখের ভয়াবহ জলে সুগার কমে যাওয়া বিপন্নতা ঠেলে শান্তির রূপসী বাংলা মরতে চেয়েছে ১৪ […]

কবিতা সাহিত্য

আপন লোকালয় || সৈয়দা আমেনা বেগম

পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান বিজনে যেথায় বায়ু বহে যায় বহিয়া বিহঙ্গগান। শত হাসি হাসি ফোটে ফুলরাশি ফুলে ভরা লতা গাছভরা পাতা আপনি জুড়িয়া যায়। খুঁড়ি খুঁড়ি মাটি নিজ পথ কাটি বহিয়া এসেছি দূরে; কত দেশ ঘুরে কত ক্ষেতে গিয়ে সলিল ঢালিয়া উর্বর করেছি তারে। আমার পাহাড়ের ধারে নগরী-নগর কত মনোহর সৌধের সমারোহ— উঠেছে […]

কবিতা সাহিত্য

স্মৃতির জাদুঘরে একদিন ও অন্যান্য কবিতা || মোহাম্মদ জায়েদ আলী

স্মৃতির জাদুঘরে একদিন একদিন হঠাৎ একটি জাদুঘরে ঢুকে পড়লাম|  জাদুঘরটির কোনও দরজা নেই। অন্ধকারের ভিতর দিয়ে শুধু একটি সরু করিডর চলে গেছে। করিডরের দুইপাশে কাচের বাক্সে সাজানো মানুষের ফেলে যাওয়া দিনগুলো। প্রথম কক্ষে গিয়ে দেখলাম একটি বিকেল। জানালার পাশে বসে আছে এক কিশোর। তার হাতে অর্ধেক-পড়া একটি বই। বাইরে বৃষ্টিতে ভিজছে কৃষ্ণচূড়া। কিছুক্ষণ তাকিয়ে থাকতে […]

কবিতা সাহিত্য

মন আমার নাইওর নাইওর করে || রোদ্দুর রিফাত

হাওরকন‍্যা লোকমহাজন জানে না যা আমি জানি তুমি তাহা হাওর বাঁধা তোমার কোমরে তুমি কৃষকের ছাও সোনা রে ভাগ্যরেখা ধরে আগাও জালারও কাতারে রুয়ে যাও গো তোমার জীবন হাওরের মাটিতে তুমি ভাটির নারী ভাটির মাটি করচের ডালে তোমার চাহনি ধানে ধানে বুনো জীবন একফসলির মাঠে বৈঠা হাতে নৌকা নিয়া যাইও উজানের ঘাটে বাজারসদাই শেষে দেখা […]

কবিতা সাহিত্য

ঊষার স্মৃতিতে সে এক সবুজ কথক || শুভ্র সরকার

উৎসর্জন / বিজয় আহমেদকে বিজয়, আর্কানসাসের বাতাস কী উথালপাতাল যৌবন নিয়ে বেলা গেলে ছায়া নামায় গাঢ় বেগুনী আপেলে? বেলা রাবার গলা বাতাসে নড়ে আমাকে অতিক্রম করতে আসে যে বাতাস বুঝে না সে, জীবন যে এক অর্থময় পাখির পালকের ফাঁক ধরে আলো আসে—ভেন্টিলেটরের মাঝখানে একটি হৃদপিণ্ড জুড়ে আগস্টের গরম দিন দু’ পাশের লতা-পাতা নও তবে সেই […]

কবিতা সাহিত্য

সমুদ্র কখনো বলে না || মেকদাদ মেঘ

‎অন্তরাত্মার স্রোতে সমুদ্র কখনো বলে না— কত লবণ জমে আছে বুকের গোপন মানচিত্রে; ঢেউ শুধু শিখে নেয় ভাঙনের ব্যাকরণ, ফেনা লিখে যায় ক্ষণিক শ্বেত-লিপি বালুকাক্ষেত্রে। সমুদ্র কখনো বলে না—কোন ডুবুরির চোখে নীলের প্রথম বিস্ময়; শঙ্খের অন্তরে লুকিয়ে রাখে আদিম ধ্বনি, জোয়ারের কপালে আঁকে চাঁদের নীরব পরিচয়। মহাশূন্যের বাতায়নে সমুদ্র কখনো বলে না— কত মৃত নক্ষত্র […]

কবিতা সাহিত্য

অন্তর্গত সরোবর ও অন্যান্য কবিতা || আলী সিদ্দিকী

অন্তর্গত  সরোবর অঝর বৃষ্টি কলবল করে যাচ্ছে ঢুকে আগলে রাখা অন্তর্গত সরোবরে ভেসে যায় একূল ওকূল তপ্ত বানভাসি সাঁতার কাটে লক্ষ কোটি দুঃখের কণা একা এবং একসঙ্গে দোলায় দুলে দুলে ডুবসাঁতারে মত্ত বেদনার রাজহাঁস দল।   নূপুর সময়ের ক্লান্তি নিয়ে আসে দিন দিনের বিহবলতায় বিমুঢ় দূপুর বিকেলের সৌরভ মুছে অন্ধ রাত তালহীন বেজে চলে জীবননূপুর। […]