গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ৮ || মাসুদার রহমান

৮. বাংলাকবিতার নিকোটিন সিগারেট ধরাইনি আজ তিনদিন। কিন্তু বুকের ভেতর ধোঁয়া। ডাক্তার বলেছে—নিকোটিন ছাড়ো। আর পাড়ার ছেলেরা বলে—কবিতা ছাড়ো। আমি হাসি। বলি- একটা ছাড়লে আরেকটা আপনাআপনি ছেড়ে যাবে। আমার নামে কোনো বই নাই। পত্রিকায় দুই লাইন ছাপা হয়েছিল ২০১১ সালে। তারপর থেকে লিটল ম্যাগাজিনের সম্পাদকও চেনে না। ব্যাংকব্যালেন্স শূন্য। পকেটে বাস ভাড়া থাকে না। তবু পকেটে […]

গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ৭ || মাসুদার রহমান

৭. লাল স্কুলবাড়ি আমার কৈশোরের স্কুলের কথা মনে করলে সমীর রায়চৌধুরীর কবিতাবইয়ের নামটিই মনে পড়ে—লাল স্কুলবাড়ি। ইটের গায়ে রোদের তাপ জমে থাকা লাল। বর্ষার জলে ধোয়া লাল। সময়ের হাতে ঘষা খেয়ে টকটকে হয়ে থাকা লাল। স্কুলবাড়ির সামনে সারি সারি নারিকেল গাছ। যেন পাহারাদার। মাথায় সবুজ পাগড়ি বেঁধে ওরা দাঁড়িয়ে থাকত সারাদিন। বাতাস এলে পাতায় পাতায় […]

গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ৬ || মাসুদার রহমান

৬. আকাশে উড়িছে বকপাখি সকালের আলো উঠে আসা আকাশের দিকে তাকিয়ে বললাম—জানো, তোমাকে কেউ ভালোবাসে! সে হাসলো। সেই হাসি যার মধ্যে রোদ আর ঘুম দুটোই মিশে থাকে। বললো সে—হ্যাঁ, ওই কাক দুটো ভালোবাসে আমাকে। ওরা তারে এসে বসেছে, কেমন তাকিয়ে আছে দেখো। এখন ওদের খেতে দেবো। আমি চুপ করে রইলাম। তারের উপর দুটো কাক। কালো, শক্ত, বাস্তব। […]

গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ৫ || মাসুদার রহমান

৫. সন্ন্যাসী প্রেমের কিতাব একটা শহর ছিল। শহরটাকে চিরে বয়ে গেছে একটা নদী। নদীর এপার আর ওপার। আমি ছিলাম এপারে। ও ছিল ওপারে। আমাদের মধ্যে না ছিল ডাক, না ছিল দাবি। ছিল শুধু জল দেখা। ভোরে আমি ঘাটে বসে জল দেখতাম। ও সন্ধ্যায় ওপারের ঘাটে বসে জল দেখত। মাঝে মাঝে চাঁদ উঠলে দুইজনেই দেখতাম। তখন মনে হতো, একই […]

গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ৪ || মাসুদার রহমান

৪. রাজ্যপাট  ঢাকঢুলকি আর ঝুমঝুমি বাঁশবন—শৈশবের নিজস্ব পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা দু’টি। পিছনবাড়ির নির্জনতা, গাছপালার সবুজ ছায়াচ্ছন্নতার ভেতরে ঢাকঢুলকির পারে আমার একা একা খেলার জগৎ। টানা দীর্ঘ এক প্রাচীর। ভাবতাম, ইচ্ছে করে আমার জন্য কেউ দুর্গ বানিয়ে রেখেছে। সেই নির্জনতার ভেতরে কবে কখন এক অশত্থ গজিয়ে উঠেছিল।  শতবর্ষী এক অশত্থবৃক্ষ। তার গা ঘেঁষে শ্যাওলা, শেকড়ে […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ৩ || মাসুদার রহমান

৩. বাতাসের গদ্যভাষা খোলা প্রান্তরে দাঁড়িয়ে আমি তোমার নাম ধরে চিৎকার করি।  বাতাস সাক্ষী। আকাশ সাক্ষী। আর কেউ নেই। তুমি শুনতে পাবে না। আমি জানি, তুমি শুনতে পাবে না। এই চিৎকার কোনো মানুষের কানে পৌঁছানোর জন্য নয়। আমি চারপাশ দেখে নিয়েছি আগেই—মাইল মাইল ফাঁকা।  রূপকথার তেপান্তরের মতো দিগন্তহীন মাঠ। শুধু ঘাস, আর ঘাসের উপর দিয়ে দৌড়ে-যাওয়া […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ২ || মাসুদার রহমান

২. কলমের কবিতা কিবোর্ডের কবিতা মস্তিষ্কের ভেতর সবসময় একটা কবিতা লেখা হতে থাকে। আমরা টের পাই না। অফিসে বসে, রাস্তায় হাঁটতে, ভাতের প্লেটের সামনে, রাত তিনটায় ঘুম ভেঙে গেলে—শব্দরা নিঃশব্দে সার বাঁধে। কারো কাছে আসে ছবি হয়ে, কারো কাছে আসে গন্ধ হয়ে, কারো কাছে আসে একটা নামহীন কষ্ট হয়ে। কিন্তু কবিতা তো কাগজে না নামা […]

গল্প প্রবন্ধ সাহিত্য

স্ক্রল করে দেখা ১ || মাসুদার রহমান

১.  ব্রিফকেস ভর্তি জোনাকি  নিবিড় গ্রামগুলোতে এখনো সন্ধ্যা ঘনিয়ে এলে জগৎসংসারের চেহারাই বদলে যায়। দিনের যে প্রখরতা, যে কোলাহল, যে ছুটোছুটি—সব এক নিমেষে ম্লান হয়ে আসে। আলো সরে যাওয়ার সাথে সাথে চারপাশের পরিবেশ, পরিস্থিতি, এমনকি সময়ের চলনও যেন অন্য নিয়মে বাঁধা পড়ে। দূরের গ্রামখানি প্রথমে আবছা হয়। তারপর ধানমাঠের ঢেউ, বাগানের ঘন সবুজ, পাকারাস্তার সোজা […]