অন্তর্গত সরোবর ও অন্যান্য কবিতা || আলী সিদ্দিকী
অন্তর্গত সরোবর অঝর বৃষ্টি কলবল করে যাচ্ছে ঢুকে আগলে রাখা অন্তর্গত সরোবরে ভেসে যায় একূল ওকূল তপ্ত বানভাসি সাঁতার কাটে লক্ষ কোটি দুঃখের কণা একা এবং একসঙ্গে দোলায় দুলে দুলে ডুবসাঁতারে মত্ত বেদনার রাজহাঁস দল। নূপুর সময়ের ক্লান্তি নিয়ে আসে দিন দিনের বিহবলতায় বিমুঢ় দূপুর বিকেলের সৌরভ মুছে অন্ধ রাত তালহীন বেজে চলে জীবননূপুর। […]

