সমাজ

বীরকন্যা প্রীতিলতা : ব্রিটিশবিরোধী আন্দোলনে নারীর সাহস ও আত্মত্যাগের প্রতীক || জোহরা খাতুন কলি

ফিলাডেলফিয়া প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬। উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাহসী নারী বিপ্লবী, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস। মাত্র ২১ বছর বয়সে দেশমাতৃকার মুক্তির জন্য জীবন উৎসর্গ করা এই বিপ্লবী আজও বাংলার ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে আছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাটে জন্মগ্রহণ করেন। […]