জনস্বাস্থ্য উন্নয়নে এক আলোকবর্তিকা ডা. খায়রুল ইসলাম আর নেই
নিরাপদ পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য উন্নয়নে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করা বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও উন্নয়নকর্মী ডা. খায়রুল ইসলাম আর নেই। আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ওয়াটারএইড বাংলাদেশের কমিউনিকেশনস কো-অর্ডিনেটর প্লাবন গঙ্গোপাধ্যায়ের […]

