ভার্জিনিয়ায় নটরডেমিয়ানদের দ্বিতীয় গ্লোবাল কনভেনশন : পুনর্মিলন, স্বদেশভাবনা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মিলনমেলা ‘বিএনডানা দ্বিতীয় গ্লোবাল কনভেনশন ২০২৬’। গত ৩১ অক্টোবর (শনিবার) ন্যাশনাল ল্যান্ডিংয়ের হিলটন আর্লিংটন হোটেলে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা (BNDANA) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। […]


