ভোটের দুই দিন আগে আদালতের নির্দেশে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত
সদস্যপদ ও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আইনি বিরোধ, পরবর্তী শুনানি ৫ নভেম্বর নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের বহুল আলোচিত নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণের মাত্র দুই দিন আগে, ২৩ অক্টোবর কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। […]

