সুবোধ তুই পালিয়ে যা || পরিতোষ হালদার
১. যেতে যেত দেখ—গাছ তার ছায়া হারিয়েছে, শ্রমিক হারিয়েছে পেশি, শিশুরা ভিক্ষা করছে শৈশব। এবার পকেট থেকে বের করে আন—ভাঙা স্বপ্ন, কিছু শব্দ আর একটি অসমাপ্ত বিপ্লব। যেখানে পায়ের ছাপ মুছে গেলে প্রেসগুলো ফতোয়া ছাপতে শুরু করে। যার পাতায় পাতায় তোর অজস্র কাহন। অজস্র আর্শিওয়ালা পাখিদের মুখস্ত করায় উড়ালবিদ্যা, যাতে ডানার সাথে সেলাই করে দিতে […]

