সমাজ

ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে স্নাতক তাহরিম ফারুক

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় (Drexel University) থেকে পরিবেশবিজ্ঞান (Environmental Science) বিষয়ে ২০২৬ সালে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী তাহরিম ফারুক। তিনি কমিউনিটির সুপরিচিত ব্যক্তি ফারুক সালিমুল্লাহ ও রুমানা আলম দম্পতির সন্তান। তাঁর এই গৌরবময় অর্জন শুধু পরিবারের জন্যই নয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, […]

গল্প প্রবন্ধ সাহিত্য

পদ্য পারমিতার প্রথম উপন্যাস || আশরাফুল ইসলাম আরিফ

নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান লেখক ও অধ্যাপক পদ্য পারমিতার প্রথম উপন্যাস Appetite আগামী ৪ আগস্ট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান Penguin Random House-এর The Dial Press থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশের আগেই উপন্যাসটি যুক্তরাষ্ট্রের সাহিত্যাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। অভিবাসী জীবন, আত্মপরিচয়, খাদ্যসংস্কৃতি, বন্ধুত্ব ও স্বপ্নের লড়াইকে কেন্দ্র করে রচিত Appetite-এর প্রধান চরিত্র জারিনা, একজন বাংলাদেশি-আমেরিকান তরুণ শেফ। […]

বিনোদন

হ্যাটফিল্ডে একটা বাংলাদেশি দিন || আশরাফুল ইসলাম আরিফ

—সবুজে ঘেরা School Road Park-এ প্রবাসীদের মিলন উৎসব —সংস্কৃতি, সম্প্রীতি ও ভালোবাসায় মুখরিত এক অসাধারণ দিন হ্যাটফিল্ড, পেনসিলভানিয়া, ২৫ জুলাই ২০২৬ : নীল আকাশ, মনোরম আবহাওয়া, চারপাশের সবুজ প্রকৃতি আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি—সব মিলিয়ে দিনটি যেন ছিল প্রকৃতির নিজস্ব সাজে সাজানো এক উৎসবের মঞ্চ। পেনসিলভানিয়ার হ্যাটফিল্ডের School Road Park (1619 School Rd, Hatfield, PA 19440)-এর […]

বিজ্ঞান

তনিমা তাসনিম অনন্যা : বাংলাদেশি জ্যোতির্পদার্থবিদ

—পৃথিবী বদলে দিতে পারে তনিমার গবেষণা —বিশ্বের ভবিষ্যৎ বিজ্ঞানীদের তালিকায় বাংলাদেশি জ্যোতির্পদার্থবিদ তনিমা তাসনিম অনন্যা বিশ্ববিজ্ঞানের ভবিষ্যৎ নেতৃত্বে যাঁদের হাত ধরে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, তাঁদেরই একজন হিসেবে স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত জ্যোতির্পদার্থবিদ ড. তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রের ১৮০ বছরের ঐতিহ্যবাহী বিজ্ঞান সাময়িকী Scientific American তাদের বিশেষ “The Future of Science” সংখ্যায় বিশ্বের সম্ভাবনাময় […]

গল্প প্রবন্ধ সাহিত্য

নর্থ আমেরিকা নজরুল সম্মেলন : বর্ণাঢ্য আয়োজন

—উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন —‘আমারে দেব না ভুলিতে’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর, ২০২৬ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। এবারের […]

খেলা

পোস্টার ডিজাইন প্রতিযোগিতা : ক্ষুদে শিল্পীদের রঙিন স্বপ্ন

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ক্ষুদে শিল্পীদের রঙিন স্বপ্ন : শারিনাস আর্টি ক্রাফটির পোস্টার ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত দক্ষিণ নিউ জার্সিভিত্তিক শিশু-কিশোরদের শিল্পচর্চার প্রতিষ্ঠান শারিনাস আর্টি ক্রাফটি (SAC)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ পোস্টার ডিজাইন প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের নিয়মিত মাসিক শিল্পকলা ক্লাসের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় একঝাঁক ক্ষুদে শিল্পী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরকে […]

সমাজ

প্রবাসে একান্নবর্তী পরিবারের অনন্য দৃষ্টান্ত

প্রবাসে একান্নবর্তী পরিবারের অনন্য দৃষ্টান্ত : শতাধিক স্বজনের ভালোবাসায় বেঁচে আছে সম্পর্কের বাংলাদেশ যে পৃথিবীতে দিন দিন যৌথ পরিবার ভেঙে ছোট ছোট পরিবারে সীমাবদ্ধ হয়ে পড়ছে মানুষের জীবন, যেখানে ব্যস্ততা আর দূরত্ব অনেক সম্পর্ককে কেবল আনুষ্ঠানিকতায় পরিণত করছে, সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে এক বাংলাদেশি পরিবার নীরবে রচনা করছে এক অনন্য ইতিহাস। তাঁরা প্রমাণ করেছেন—পরিবার শুধু একসঙ্গে […]

সমাজ

ড. ফাতেমা আহমেদ : প্রকৃতিনিমগ্ন এক আলোকবর্তিকা || আশরাফুল ইসলাম আরিফ

কিছু মানুষ পৃথিবীতে আসেন শুধু নিজের জন্য নয়, অন্যের জীবনকে একটু সহজ, একটু সুন্দর আর একটু আলোকিত করার জন্য। তাদের পরিচয় কোনো পদবি, পেশা বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তারা হয়ে ওঠেন একটি সমাজের আস্থা, ভালোবাসা ও মানবতার প্রতীক। আমাদের কমিউনিটির কাছে ডাঃ ফাতেমা আহমেদ—সবার প্রিয় ‘ফাতেমা আপা’—তেমনই এক অনন্য ব্যক্তিত্ব। প্রায় সাড়ে […]

সমাজ

প্যান-আমেরিকান হাইওয়ে : বিশ্বের দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক হিসেবে পরিচিত প্যান-আমেরিকান হাইওয়ে (Pan-American Highway) উত্তর আমেরিকার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এক বিস্ময়কর যোগাযোগ ব্যবস্থা। প্রায় ৩০ হাজার কিলোমিটার (১৯ হাজার মাইল) দীর্ঘ এই মহাসড়ক নেটওয়ার্ক উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকার ১৪টিরও বেশি দেশকে সংযুক্ত করেছে। যদিও এটি একটি একক মহাসড়ক নয়, […]

বিজ্ঞান

ফিলাডেলফিয়ায় বাংলাদেশি মালিকানাধীন চক্ষুসেবা স্বাস্থ্যকেন্দ্র

ফিলাডেলফিয়া : বাংলাদেশি মালিকানাধীন আধুনিক চক্ষু-সেবা ও আইওয়্যার প্রতিষ্ঠান Marvel Vision-এর শুভ উদ্বোধন গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) ওয়েষ্ট ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। ওয়েষ্ট ফিলাডেলফিয়ার 6043 Market Street, Philadelphia, PA 19139 ঠিকানায় প্রতিষ্ঠিত Marvel Vision-এর স্বত্বাধিকারী কমিউনিটির সুপরিচিত মুখ শায়েখুল […]